📢 Notice: Admission is ongoing for ARDMS 15th Batch: Gyn & Obs New batch on 31st July,  💠 ADMS & DMU new batch will start from 3rd week of August  💠 CMU new batch will start from Every Friday  💠

We Are The Leading Experts In Ultrasound Training & ARDMS Exam Preparation.

দেড় শতাধিক সনোলজিস্টকে ইউরাইবের সার্টিফিকেট প্রদান

আল্ট্রাসনোগ্রাম শিখে নিজেকে দক্ষ সনোলোজিস্ট হিসেবে গড়ে তুলেছেন- দেশের এমন দেড় শতাধিক চিকিসৎককে সনদ প্রদান করেছে আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)। 

শনিবার (৯ মার্চ) রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরাইব থেকে কোর্স সম্পন্নকারী মোট ১৬০ জন চিকিৎসকের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এ দিন ‘সায়েন্টিফিক সেমিনার অন ডপলার প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালার আয়োজন করে আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, একজন সনোলজিস্ট প্রাথমিকভাবে ছবি ও সনোগ্রাফের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেন, যা বিশেষজ্ঞ চিকিৎসককে রোগটি যথাযথভাবে নির্ণয় করে চিকিৎসায় সহায়তা করে। এজন্য এই সেক্টরে দক্ষ জনবল তৈরি করতে হবে।

 এ দিক থেকে ইউরাইব এগিয়ে এসেছে মেডিকেল আল্ট্রাসাউন্ড সেক্টরে দক্ষ জনবল তৈরিতে। আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম অনুসরণে সঠিক প্রোটোকল মেনে আল্ট্রাসনোগ্রাম শেখানোর বিষয়টিতে ইউরাইব আরও গুরুত্ব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

আল্ট্রাসনোগ্রামের বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্স-সহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ. আর. ডি. এম. এস. লাইসেন্স এক্সাম প্রিপারেশনের কোর্সও ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *